শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যমই নয়, বরং একটি শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ এবং নৈতিক চরিত্র গঠনের মূল ভিত্তি। কোমলমতি শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম ধাপ শুরু হয় কিন্ডারগার্টেন থেকে। আর এই সত্যকে ধারণ করেই নূরুন কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজিয়েট স্কুল তার যাত্রার শুরু থেকে শিক্ষার এক অনন্য আলো ছড়িয়ে আসছে।
একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সময় হলো তার শৈশব। এই সময়েই মূলত তার ভবিষ্যৎ জীবনের শক্ত ভিত্তি গড়ে ওঠে। নূরুন কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজিয়েট স্কুল শুরু থেকেই কোমলমতি শিক্ষার্থীদের সেই ভিত্তিকে মজবুত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা শুধু শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করতেই সচেষ্ট নই, বরং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
শিক্ষার এই মহৎ লক্ষ্য অর্জনে বিদ্যালয়ের পাশাপাশি সম্মানিত অভিভাবকদের ভূমিকাও অপরিসীম। সন্তান বিদ্যালয় থেকে কী শিখছে এবং বাড়িতে তার আচরণ কেমন—তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য আমি সকল অভিভাবককে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক পরামর্শ আমাদের আরও নিখুঁতভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয় ও সদস্যবৃন্দের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষকদের আন্তরিকতায় আমাদের প্রতিষ্ঠানটি দিন দিন সুনামের সাথে এগিয়ে চলেছে।
আমি আমাদের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের এই বিদ্যাপীঠকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন।
ধন্যবাদান্তে,
(ইলিয়াস চৌধুরী)
প্রধান শিক্ষক
নূরুন কিন্ডারগার্টেন এন্ড কলেজিয়েট স্কুল
বোয়ালখালী, চট্টগ্রাম।
Video Gallery
Photo Gallery
Our Achievements
Milestones And Recognitions Over The YearsOur Institution Is Committed To The National Integrity Strategy Official Resources Below
গুরুত্বপূর্ণ লিংক ও সেবা
- ৩৩৩ সরকারি তথ্য ও সেবা
- ৯৯৯ জাতীয় জরুরি সেবা
- ১০৯ নারী ও শিশু নির্যাতন
- ১০৬ দুর্নীতি দমন (দুদক)
- ১০৯০ দুর্যোগের আগাম বার্তা
- ১০৯৮ শিশু সহায়তায় ফোন
Event Calendar
Stay Updated With Our Events













